শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

২০২৬ বিশ্বকাপের আগে লেগো আনল ফিফা: ট্রফির ঘরোয়া সংস্করণ

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ Time View

২০২৬ ফিফা বিশ্বকাপের শুরু থেকে ছয় মাস আগেই ফুটবলপ্রেমীদের জন্য বেজায় আনন্দের খবর দিয়েছে বিশ্বখ্যাত খেলনা প্রতিষ্ঠান লেগো। বিশ্বকাপের সর্বোচ্চ সাফল্যের প্রতীক আরব সোনার ট্রফির লেগো সংস্করণ বাজারে আনতে চলেছে তারা। এবার ঘরে বসেই ফুটবল ইতিহাসের এই মহৎ ট্রফিটি তৈরি করার সুযোগ মিলবে ভক্তদের। ১৯৭৪ সালে জুলে রিমে ট্রফির পরিবর্তে আসা এই নতুন ট্রফিটি উচ্চতায় ১৪.৫ ইঞ্চি এবং ওজনে ১৩.৫ পাউন্ড। শুধু বিশ্বকাপজয়ী খেলোয়াড়, ফিফা সভাপতি ও রাষ্ট্রপ্রধানরাই হাতে তোলার সুযোগ পেতে পারেন এই ট্রফি। তাই সাধারণ মানুষের কাছে এটি দেখা বা ছোঁয়া প্রায় অসম্ভব। সেই শূন্যস্থান পূরণে এবার লেগো ফিফার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করেছে ১:১ স্কেলে এই ট্রফির মডেল। এই বিশেষ লেগো সেটে মোট ২,৮৪২টি ব্রিক ব্যবহার করা হয়েছে এবং ট্রফির ওপরে থাকা গোলকের ভেতরে রয়েছে গোপন চমক হিসেবে ২০২৬ বিশ্বকাপের লোগো এবং একটি ছোট লেগো ফিগার, যার হাতে ক্ষুদ্র ট্রফি ধরা। মূল ট্রফির মতো দাম না হলেও লেগোর এই সেটটির মূল্য ধরা হয়েছে ১৯৯.৯৯ মার্কিন ডলার, যা প্রায় ২৪,৫০০ টাকার কাছাকাছি। এটি আগামী মার্চ থেকে বাজারে পাওয়া যাবে এবং এখন থেকেই প্রি-অর্ডার করা সম্ভব। ফুটবল ও লেগোপ্রেমীদের জন্য এটি এক অনন্য সংগ্রহযোগ্য উপহার, যা বিশ্বকাপের উত্তেজনা বাড়িয়ে দেবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102