বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা

বিএনপির উচিত ছিল আগেই সংস্কার কমিশন বয়কট করা: আব্দুল্লাহ তাহের

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১১১ Time View

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি যদি সংস্কার মেনে না নিতে চায়, তাহলে তাদের উচিত ছিল শুরুতেই সংস্কার কমিশন বয়কট করা। তিনি মন্তব্য করেন, এতগুলো সভায় অংশগ্রহণের পর এখন এসে কমিশন মানা হচ্ছে না বলা দায়িত্বহীনতার পরিচয়। শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লা সেন্ট্রাল হসপিটালের অডিটোরিয়ামে ভোট কেন্দ্র পরিচালকদের সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. তাহের আরও বলেন, বিএনপির এই অবস্থান রাজনৈতিক সংকট ও নির্বাচনী সংশয় তৈরির অপচেষ্টা, যা দেশকে পিছিয়ে দিতে পারে। তার মতে, নির্বাচন না হলে যারা দেশের বাইরে অবস্থান করছে, তারাই ষড়যন্ত্রের সুযোগ পাবে। তিনি অভিযোগ করেন, বিএনপি বাংলাদেশকে আবার সংস্কারবিহীন অবস্থায় নিতে চায়, তবে জনগণ তা মেনে নেবে না। সরকারের নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার সিদ্ধান্ত থেকে সরে গেলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে। ডা. তাহের আরও জানান, আরপিওতে নির্বাচন কমিশন ও সরকার উভয়েই ক্রস অ্যাপ্রুভড হয়েছে এবং দলীয় মার্কায় নির্বাচন করার সুযোগ পেয়ে জামায়াতসহ অনেক দল সন্তোষ প্রকাশ করেছে। তিনি প্রশ্ন তোলেন, উপদেষ্টা পরিষদে অনুমোদিত হওয়ার পর হঠাৎ বিএনপির আপত্তি সরকারের ওপর চাপ সৃষ্টি করার অপপ্রয়াস। এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102