রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা গলা কেটে নিহত

bornomalanews
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭১ Time View

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে অবস্থিত সমাজকল্যাণ বিভাগে তার ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বেতন নিয়ে বিরোধ ও বিভাগ বদলির বিষয় নিয়ে ঝামেলার সূত্র ধরে সমাজকল্যাণ বিভাগের এক কর্মচারী ফজলুর রহমান গলায় ছুরি চালিয়ে এই নৃশংস ঘটনা ঘটায়। পরে ওই কর্মচারী আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এবং ইবি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়। স্থানীয় প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, চিৎকার শুনে তারা ২২৬ নম্বর রুমে ছুটে যান, যেখানে দরজা ভিতর থেকে আটকা ছিল। আনসার সদস্যরা বাইরে থেকে দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলেন এবং রক্তাক্ত অবস্থায় দুইজনকে দেখতে পান। পরে প্রশাসনকে জানানো হয়। ইবি থানার ওসি মাসুদ রানা বলেন, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা আসমা সাদিয়াকে মৃত ঘোষণা করেন, অপর ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই নির্মম ঘটনার পর বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সমাজে শোকের ছায়া নেমে এসেছে, এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102