বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা

আসিফ মাহমুদের স্ত্রীর অ্যাকাউন্টে মাত্র ৬১৩ টাকা আছে

bornomalanews
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ০ Time View

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রকাশ্যে তুললেন নিজের ও পরিবারের ব্যাংক হিসাব, দুর্নীতির অভিযোগের জবাবে দুর্নীতির অভিযোগ মোকাবেলায় নিজের এবং পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ৪ মার্চ সন্ধ্যায় ঢাকা বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিস্তারিত আর্থিক তথ্য উপস্থাপন করেন। আসিফ মাহমুদ জানান, তার বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা, তবে বাবার নামে ১০ লাখ টাকার সার্ভিস লোনের মধ্যে বাকি ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা রয়েছে। ঋণের পরিমাণ বাদ দিলে বাবার হিসাব এখনো ৮২ হাজার ৪৫ টাকা ঋণগ্রস্ত। তার মায়ের অ্যাকাউন্টে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে মাত্র ৬১৩ টাকা আছে। নিজস্ব সোনালি ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে ৯ হাজার ৯৩০ টাকা রয়েছে। তিনি বলেন, উপদেষ্টা থাকার ১৬ মাসে প্রাপ্ত বেতন-ভাতা, সরকারি পাঁচটি বিদেশ সফরের টিএ-ডিএ এবং অন্যান্য সরকারি ভাতা তার সেলারি অ্যাকাউন্টে জমা হয়েছে। যোগদানের আগে অ্যাকাউন্টে ছিল ৫০ হাজার টাকা, উপদেষ্টা থাকাকালে মোট জমা পড়েছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা, যার মধ্যে উত্তোলন হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। বর্তমানে অ্যাকাউন্টে রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত ২ মার্চ দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার ব্যাংক হিসাবের তথ্য তলব করলে আসিফ মাহমুদ অভিযোগ করেন, বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যে এবং সিটি করপোরেশন নির্বাচনের প্রেক্ষিতে গুঞ্জন ছড়ানো হচ্ছে। তিনি বলেন, “রহস্য তৈরির চেষ্টা” চলছিল, তাই ব্যাংক হিসাব আগেভাগে নিজেই প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102