মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু

গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

bornomalanews
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৭ Time View

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নাম্বার রুম থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন।

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তিনি আসামি। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রাত সাড়ে ১০টার দিকে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে হাসপাতালের ৮৩৩ নাম্বার রুম থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে যায়।

উল্লেখ্য, গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশ ছেড়ে যান শেখ হাসিনা। আশ্রয় নেন প্রতিবেশি ভারতের কাছে। আর তারপর থেকেই দলটির নেতাকর্মীরাও পলাতক রয়েছেন। ইতোমধ্যে দুই ডজনের বেশি প্রভাবশালী সাবেক মন্ত্রী–এমপি গ্রেপ্তার হয়েছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজারবাগ পুলিশ লাইনসের উপপরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির অনুমতিক্রমে তাকে কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ গ্রেপ্তার করে। কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানান, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানাতেই মামলা রয়েছে। সেই মামলায় টেকনাফ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

প্রসঙ্গত, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো নির্বাচিত হন নূরুল ইসলাম সুজন। তারপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো নির্বাচিত হন তিনি। ওই সময় নতুন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান নূরুল ইসলাম সুজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102