মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু

যা যা করবেন ছিনতাইকারীর হাত থেকে বাঁচতে !

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৮৩ Time View

আইনশৃঙ্খলার নড়বড়ে অবস্থার কারণে দেশজুড়ে ছিনতাই, ডাকাতি, লুটপাটসহ নানা ধরনের অপকর্ম বেড়েছে। এ অবস্থায় সাধারণ মানুষ বিপাকে পড়েছে। আতঙ্কিত হয়ে রাস্তায় চলতে হচ্ছে। ঠিক কখন কার ওপর হামলা হবে জানে না কেউ। তবে একটু সতর্ক থাকলে এসব বিপদ থেকে মুক্তি পেতে পারেন যে কেউ।

অফিস বা ক্লাস শেষে বাসায় ফিরছেন হঠাৎ ছিনতাইকারীর কবলে পড়লেন, তখন কী করবেন? চলুন জেনে নেওয়া যাক ছিনতাইকারীর হাত থেকে কীভাবে নিজেকে রক্ষা করা যায়।নিরাপদ চলাচলের কৌশল

১. যথাসম্ভব জনবহুল এলাকায় চলাফেরা করুন। ফাঁকা জায়গা বা ফাঁকা রাস্তা এ সময় এড়িয়ে চলুন।

২. ফুটপাতে হাঁটার সময় রাস্তার লেন ধরে হাঁটতে হবে। যদি ভবন বা গাছের আড়ালে কেউ লুকিয়ে থাকে সহজেই নজরে আসবে।

৩. এ সময় অন্ধকার ও নির্জন স্থান এড়িয়ে চলাই ভালো।

৪. নিজেকে রক্ষা করার জন্য আত্মরক্ষার সরঞ্জাম সঙ্গে রাখুন। হতে পারে সেটি পিপার স্প্রে, ছোট বাঁশি, ওয়াকিং স্টিক ইত্যাদি।

মূল্যবান জিনিসপত্র ব্যবহারে সতর্কতা

১. গহনা, দামি মোবাইল ফোন বা অতিরিক্ত পরিমাণে নগদ টাকা সঙ্গে নিয়ে চলাফেরা না করাই ভালো।

২. রাস্তাঘাটে চলাফেরার সময় ব্যাগ সামনের দিকে শক্ত করে ধরে রাখুন।

৩. রাস্তায় মোবাইলে কথা না বলাই উত্তম।

ছিনতাইকারীর কবলে পড়লে করণীয়

১. ছিনতাইকারীর কবলে পড়লে নিজে অসহায় দেখান, যাতে ছিনতাইকারী আগ্রহ হারায় না হয় আত্মবিশ্বাসের সাথে প্রতিক্রিয়া জানান।

২. শুরুতেই আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন।

৩. ছিনতাইকারীর আচরণবিধি লক্ষ করুন। চোখে চোখ রেখে কথা বলুন।

৪. পরিস্থিতি সামাল দিতে তার মানবিক দিক স্পর্শ করার চেষ্টা করুন।

৫. ছিনতাইকারীদের কাছে অস্ত্র থাকে যা দেখে মোটেই ভয় পাওয়া যাবে না। ভয় পেলেও তাদের বুঝতে দেওয়া যাবে না আপনি ভয় পেয়েছেন।

৬. সিদ্ধান্ত দ্রুত নিতে হবে, যাতে ছিনতাইকারী সহজে আক্রমণ করতে সাহস না পায়।

এমন বিপদ একেবারে এড়িয়ে যাবার কোনো উপায় নেই। তবে সতর্কতায় এসব বিপদের ক্ষয়ক্ষতি কিছুটা কমানো সম্ভব। তবে সব সময় সতর্ক থাকুন, নিরাপদে থাকুন!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102