শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

৭০ শতাংশ ভোট পড়েছে রাকসু নির্বাচনে

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মোট ভোটারের মধ্যে প্রায় ৭০ শতাংশ (৬৯.৮৩%) শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলেছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, মোট ২৮,৯০১ জন ভোটারের মধ্যে ২০,১৮৭ জন ভোট দিয়েছেন। সৈয়দ আমের আলী হলে সর্বোচ্চ ৭৭.৭৮ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছে। এর পরে শাহ মখদুম হলে ৭৭.৭১ শতাংশ এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৭৭.৬০ শতাংশ ভোটার ছিল। সর্বনিম্ন ভোট পড়েছে রোকেয়া হলে, যেখানে মাত্র ৫৯.৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। রহামতুন্নেছা হলে ৬০.৭০ শতাংশ এবং বেগম খালেদা জিয়া হলে ৬১.৪৯ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন যে, ভোটগ্রহণ অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভোটার উপস্থিতির হারকে সন্তোষজনক হিসেবে মূল্যায়ন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102