শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদের পদত্যাগ

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি (সাবেক বাগছাস)-এর আহ্বায়ক ফয়সাল মুরাদ সংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় নেতৃত্বের নিষ্ক্রিয়তা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বে ক্ষোভ প্রকাশ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সংগঠনটির মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বাংলাদেশ প্রতিদিন-কে ফয়সাল মুরাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ফয়সাল জানান, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির মধ্যে জকসু বিষয়ক কার্যক্রমের অভাব এবং পদ ভাগাভাগির দ্বন্দ্ব নিয়ে তার অসন্তোষ রয়েছে। তিনি বলেন, “আমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির রাজনীতি করেছি, তাদের প্রতি কেন্দ্রীয় নেতৃত্ব দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে।” নিজের পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ফয়সাল আরও লেখেন, “আমি আহ্বায়ক হিসেবে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালন করেছি। তবে সহকর্মীদের অন্ধকারে রেখে, তাদের একাডেমিক জীবনের ক্ষতি করে, রাজনৈতিক স্বপ্নগুলোকে পুড়িয়ে ছাই করে সেই দায় আর নিতে পারছি না। তাই সংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম।” এ বিষয়ে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। সংগঠনের মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, “ফয়সাল সত্যিই পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় নেতারা আমাদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করেন না, নিজেদের রাজনীতি ও কমিটি নিয়েই ব্যস্ত থাকেন। সামনে আমাদের জকসু নির্বাচন, এ নিয়েও কোনো ভাবনা নেই তাদের।” তিনি আরও জানান, পরিস্থিতি সামাল দিতে তিনি ও সদস্য সচিব কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করছেন এবং সকলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102