শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মারধর: তিন শিক্ষার্থী বহিষ্কার, নয়জনকে সতর্ক

bornomalanews
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের মারধরের ঘটনায় তিন শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আরও নয় শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ওই আদেশে বলা হয়, গত ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় অভিযুক্তদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভায় উপাচার্য কর্তৃক গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই এ শাস্তি প্রদান করা হয়। ঘটনার বিবরণে জানা গেছে, গত ১২ জুলাই বিকালে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও সাংবাদিকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকদের মারধর ও প্রক্টরের কাছে মিথ্যা লিখিত অভিযোগ দেওয়ার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। বহিষ্কৃত তিন শিক্ষার্থী হলেন—অর্থনীতি বিভাগের ২০২০-২২ শিক্ষাবর্ষের নাহিদ হাসান, রিয়াজ মোর্শেদ ও আফসানা পারভীন তিনা। এছাড়া সতর্ক হওয়া শিক্ষার্থীরা হলেন—২০২২-২৩ শিক্ষাবর্ষের সাইফুল ইসলাম, মিল্টন মিয়া, মশিউর রহমান ও রাকিব হোসেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের সৌরভ দত্ত, মিনহাজুল আবেদীন, সাব্বির হোসেন ও সৌরভ হোসেন সজীব এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফরিদুল আলম পান্না। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক জানিয়েছেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে, এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102