শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মিছিল: আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র’ করার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাংশ শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে পুরান ঢাকায় একটি মিছিল করে। মিছিলে শতাধিক ছাত্রদলের নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও মেহেদী হাসান আখন। তারা বলেন, আমানউল্লাহ আমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা দুঃখজনক এবং সফল হবে না। তারা আরও জানান, আমানের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে টার্গেট করে অপপ্রচার ছড়ানো হচ্ছে, যা ছাত্রদল গণতান্ত্রিক উপায়ে প্রতিহত করবে। মিছিল শেষে নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটির প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আমান উল্লাহ আমানের পক্ষে একযোগে স্লোগান দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102