বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পারমাণবিক শক্তির নতুন অধ্যায়! ২০২৬ সালের ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১১ দিনের বিশাল ছুটি যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

গর্জে উঠলেন কাঞ্চনের স্ত্রী,আন্দোলনের নামে গুন্ডামি চলছে

bornomalanews
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯২ Time View

কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক। 

অপরাধীদের বিচারের দাবিতে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ থেকে শুরু করে অভিনয়শিল্পীরা রাজপথে নেমে আন্দোলন করছেন। তাদের সেই দাবির সঙ্গে একমত পোষণ করে চিকিৎসকরা বিক্ষোভ করছেন, কর্মবিরতি পালন করছেন।

এমন অবস্থায় স্রোতের বিপরীতে হেঁটে কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে কাঞ্চন মল্লিক বলেছেন, ‘কর্মবিরতি পালন করছেন শাসকদলের বিরুদ্ধে, ভালো কথা। সরকারি বেতন-বোনাস নেবেন তো?’

ব্যস, কাঞ্চনের এমন প্রশ্ন শিল্পী সমাজে ক্ষোভের আগুন যেন আরও বাড়িয়ে দিয়েছে। সহকর্মী থেকে শুরু করে ভক্তরা- কেউ ছেড়ে কথা বলেননি তৃণমূলের এই বিধায়ককে।

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে অনেক কাজ করেছেন কাঞ্চন মল্লিক। ব্যক্তিগত জীবনেও তাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক। তবে অভিনেতার এমন প্রশ্নের পর তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।

অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এ অভিনেতা লেখেন, ‘ঘাঁটা মল্লিক, চাটা মল্লিক, ফাটা মল্লিক, টা টা মল্লিক।’ ঋত্বিকের এমন ব্যঙ্গাত্মক পোস্টের সঙ্গে নেটিজেনদের বড় অংশ সহমত পোষণ করেছেন।

কাঞ্চনের সমালোচনায় যখন মেতে উঠেছে নেটদুনিয়া, তখন তার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। স্বামীর পক্ষ নিয়ে তিনি বলেছেন, ‘আন্দোলনের নামে গুন্ডামি’ চলেছে। পাশাপাশি সুদীপ্তাকেও পাল্টা জবাব দিয়েছেন কাঞ্চনপত্নী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102