বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পারমাণবিক শক্তির নতুন অধ্যায়! ২০২৬ সালের ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১১ দিনের বিশাল ছুটি যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

কমলা জরিপে ৫ শতাংশ এগিয়ে গেলেন

bornomalanews
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৭ Time View

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প থেকে জনপ্রিয়তায় পাঁচ শতাংশ এগিয়ে গেছেন। রোববার এনবিসি নিউজ কর্তৃক প্রকাশিত এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। 

ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পাওয়ার পর গণমানুষের কাছে এই প্রথম এত বেশি ইতিবাচক সাড়া পেলেন হ্যারিস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক হাজার নিবন্ধিত ভোটারের ওপর চালানো এই জরিপে হ্যারিসের পক্ষে আছেন ৪৮ শতাংশ মানুষ। জুলাইয়ে এই হার ছিল ৩২ শতাংশ। এনবিসির জরিপে এর আগে জনপ্রিয়তার এত বড় ব্যবধান দেখা গিয়েছিল ৯/১১-এর পরে, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ক্ষেত্রে।

এদিকে ট্রাম্পের দিকে ইতিবাচক মত দিয়েছেন ৪০ শতাংশ ভোটার। জুলাইয়ে এ হার ছিল ৩৮ শতাংশ। ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চালানো এ জরিপে লক্ষ্যচ্যুতি ৩ শতাংশের আশপাশে হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।

সিবিএস নিউজ পরিচালিত অন্য এক জরিপে জনপ্রিয়তায় ট্রাম্প থেকে ৪ শতাংশ এগিয়ে আছেন হ্যারিস। ট্রাম্পের ৪৮ শতাংশের বিপরীতে হ্যারিসের পক্ষে রায় দিয়েছেন ৫২ শতাংশ মার্কিনি। এ জরিপে চ্যুতির মাত্রা কমবেশি ২ শতাংশ হতে পারে।

অন্যদিকে এবারের নির্বাচনে হেরে গেলে আর নির্বাচনে অংশ নেবেন না ট্রাম্প। রোববার সিনক্লেয়ার মিডিয়া গ্রুপের এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চওয়া হয়, এবার হেরে গেলে তিনি পরবর্তীতে আবারও নির্বাচন করবেন কি না। কিন্তু সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘না, আমি করব না। আমি মনে করি এটাই (শেষবার) হবে। আমি একেবারেই (পুনরায় ভোটে প্রতিদ্বন্দ্বিতার মতো বিষয়) দেখতে পাচ্ছি না।’

ট্রাম্প অবশ্য আগামী ৫ নভেম্বরের নির্বাচনে সফল হওয়ার আশা করেছেন। তিনি বলেন, ‘আশা করি, আমরা খুব সফল হতে যাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102