বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি

পদত্যাগ চট্টগ্রাম চেম্বার সভাপতির

bornomalanews
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৮ Time View

চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওমর হাজ্জাজ পদত্যাগ করেছেন। সোমবার (২ আগস্ট) দুপুরে তার পদত্যাগপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। উদ্ভুত পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন প্রশাসক নিয়োগেরও আবেদন জানানো হয়েছে।

চিটাগং চেম্বার সচিব মো. ফারুক জানান, চেম্বারের সম্পূর্ণ পর্ষদ সোমবার (২ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন। দায়িত্বে থাকা সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও ২১ জন পরিচালক প্রেসিডেন্ট বরাবরে তাদের পদত্যাগ পত্র জমা দেন। সবার পদত্যাগপত্র গ্রহণের পর সভাপতি তার পদত্যাগপত্রসহ বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগে পাঠিয়েছেন। এখন আইন অনুযায়ী মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগের সম্ভাবনা আছে।

৫ আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দেশব্যাপী সংস্কারের দাবির ধারাবাহিকতায় চট্টগ্রামের সক ব্যবসায়ী সমাজ ও বঞ্চিত ব্যবসায়ী সমাজ নামের দুটি সংগঠনের ব্যানারে চট্টগ্রাম চেম্বারে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে চেম্বারের বর্তমান পরিষদের পদত্যাগ দাবি করে আসছিলেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।

এএজেড/এমআইএইচএস/এমএস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102