মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত : রাষ্ট্রদূত নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফের ফোনালাপ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের জন্য ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে :প্রেস সচিব জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র! নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চার দলের প্রতি ইসির কঠোর সতর্কতা

চবি ছাত্রশিবির এবার প্রকাশ্যে

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৯ Time View

ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালের শিবিরের সভাপতির আত্মপ্রকাশের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির নাম প্রকাশ করেছে সংগঠনটি। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ২৪ দফা দাবি নিয়ে বিবৃতি দিয়ে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করে চবি ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি। চবি ছাত্র শিবিরের সভাপতি হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী নাহিদুল ইসলাম এবং সেক্রেটারি মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম। ২৪ দফা দাবি নিয়ে প্রকাশ্যে বিবৃতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি নাহিদুল ইসলাম।হঠাৎ করে চবি ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির নাম প্রকাশ্যে আসায় ফেসবুকে চলছে নানা আলোচনা।

চবি ছাত্রশিবিরের সেক্রেটারি মার্কেটিং মোহাম্মদ ইব্রাহিম মোবাইল ফোনে জানান, সাধারণ শিক্ষার্থীদের সকল যৌক্তিক আন্দোলনে ছাত্রশিবির সক্রিয় ছিল এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।পূর্বে ছাত্রলীগে যুক্ত ছিলেন কী না জানতে চাইলে তিনি জানান, ‘না, আমি ব্যক্তিগতভাবে কোনো সময় হলে থাকিনি বা ছাত্রলীগও করিনি।’সভাপতি নাহিদুল ইসলাম বলেন, আমরা ২৪ এর বিপ্লবকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে ২৪ দফা দাবি উত্থাপন করলাম৷ আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত আমাদের যৌক্তিক দাবিসমূহ পূরণ করবে।দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ বাড়ানো, স্থায়ী নীতিমালা প্রণয়ন করে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা, সুষ্ঠু ধারার রাজনৈতিক চর্চার পরিবেশ নিশ্চিত করা, সমাবর্তন দেওয়া, ক্যানটিনের খাবারের মান বাড়ানো ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102