শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৬১ Time View

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঢাকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ক্যাম্পাসে চলমান অস্থিরতার কারণে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতিতে নিয়মিত পাঠদান চালিয়ে যাওয়া অনুকূল নয় এবং স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। এর আগে রবিবার (১৮ জানুয়ারি) শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীরকে স্থায়ীভাবে বহিষ্কার করে। তার বিরুদ্ধে হিজাব ও নিকাব পরার কারণে মুসলিম নারী শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর মন্তব্য, হেনস্থা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে। একইসঙ্গে রাজনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মহসিনকেও বহিষ্কার করা হয়। দুই শিক্ষককে বহিষ্কারের পরও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় কর্তৃপক্ষ ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেয়। শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে জানায়, হিজাব ও নিকাব পরায় বৈষম্যমূলক আচরণ, নামাজে বাধা, নিকাব খুলতে চাপ এবং পরীক্ষায় বৈষম্যমূলক গ্রেডিংয়ের ঘটনায় তারা মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। এসব অভিযোগের ভিডিও প্রমাণও শিক্ষার্থীদের হাতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102