বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পারমাণবিক শক্তির নতুন অধ্যায়! ২০২৬ সালের ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১১ দিনের বিশাল ছুটি যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

হাজারো মুসলিমের লংমার্চ মুম্বাই অভিমুখে, নেপথ্যে কি?

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৭ Time View

সম্প্রতি ভারতে ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মহারাষ্ট্রের হিন্দু ধর্মের এক প্রচারক। তাতে, সমর্থন জানায় রাজ্য বিজেপি’র এক বিধায়ক। আর এতেই ফুঁসে উঠেছেন হাজারো ভারতীয় মুসলিমরা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মহানবী (সা.)-কে অবমাননার অভিযোগকে কেন্দ্র করেই এই লংমার্চ করেন মুসলিমরা। মুম্বাই অভিমুখে মার্চকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত মহারাষ্ট্রের এক্সপ্রেসওয়েগুলো। সেই মার্চে অংশ নিয়েছেন হাজার হাজার মুসলিম।

ঘটনার শুরু হয় চলতি মাসের প্রথম দিকে। মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ। যাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। শুধু তাই নয়, মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকি দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা।

নিতেশের এমন মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয় গোটা রাজ্যে। ধর্মীয় অবমাননা এবং রাজ্যের শান্তি ভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা।

/এআই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102