বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পারমাণবিক শক্তির নতুন অধ্যায়! ২০২৬ সালের ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১১ দিনের বিশাল ছুটি যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রশ্ন তুললেন রিজভী ভারতে ইলিশ রপ্তানি নিয়ে

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬০ Time View

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের প্রেক্ষিতে সে দেশে ইলিশ মাছ রপ্তানি কেনো হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারত তো আমাদের সঙ্গে বন্ধুত্ব চায় না।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এক অনুষ্ঠানে এই প্রশ্ন তুলে তিনি বলেন, যে সময়ে আপনারা (অন্তর্বর্তী সরকার) ইলিশ মাছ রপ্তানির কথা বলছেন, রপ্তানি হতেই পারে কিন্তু যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী (অমিত শাহ) বলেন, বাংলাদেশি কাউকে সীমান্তে পেলে তার পা ঝুলিয়ে রাখো তখন আমি কেনো বলব না যে, আমরা ইলিশ মাছ দিব না।

যাদেরকে আমরা নানাভাবে শ্রদ্ধা করি, যাদের ধর্মীয় উৎসবের প্রতি শ্রদ্ধা রেখে ভারতে ইলিশ মাছ যায়। আমদানি-রপ্তানি বাণিজ্য এটা তো সবসময়ই হয়ে এসেছে, সেটা যেতেই পারে। কিন্তু যখন আবেগ আসে তখন তো আমাকে বলতেই হবে যারা আমাদের এমন হেয় করে, যারা আমাদের সাথে ক্রীতদাসের মতো আচরণ করে, পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখবে, তখন তো আমরা বলবই ভাই, আমরা ইলিশ মাছ কেনো দিব?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102