মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

সংরক্ষিত নারী আসনে সংখ্যালঘু প্রতিনিধি নিয়ে মনোনয়ন ঘোষণা করলো বিএনপি

bornomalanews
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংরক্ষিত নারী আসনে সংখ্যালঘু সম্প্রদায় থেকে একাধিক প্রতিশ্রুতিবদ্ধ প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মনোনয়ন ঘোষণা করেন। সংখ্যালঘু সম্প্রদায়ের চার প্রার্থী হলেন নিপুণ রায় চৌধুরী, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার ও মাধবী মারমা। বিএনপির মনোনয়নে সামাজিক বহুমাত্রিকতা ও প্রতিনিধিত্বের দিকটি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। আদিবাসী ও উন্নয়নকর্মী হিসেবে পরিচিত আন্না মিনজ ব্র্যাক ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি সুবিধাবঞ্চিত সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করবেন। তার স্বামী জন গোমেজ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহসম্পাদক। সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়া সুবর্ণা সিকদার গোপালগঞ্জ থেকে এবং মাধবী মারমা বান্দরবান থেকে। সুবর্ণা সিকদার মথুয়া বহুজন সমাজ ঐক্যজোটের প্রধান উপদেষ্টা এবং একজন শিক্ষক। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভুল আলোচনা থাকলেও তিনি স্পষ্ট করেছেন যে, তিনি বিএনপির সমর্থক, কোনো রাজনৈতিক কমিটিতে নেই। তার স্বামী পদ্মনাভ ঠাকুর একসময় যুবদলের নেতা ছিলেন। মাধবী মারমা বান্দরবান জেলা আইনজীবী সমিতির সদস্য ও মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবেও পরিচিত। দলীয় শীর্ষ নেতৃত্ব বলছে, সব ধর্ম ও সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। এছাড়া মনোনয়নপ্রাপ্তদের তালিকায় রয়েছে আরও বিভিন্ন প্রেক্ষাপট থেকে আসা নারী নেত্রীরা, যারা দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন। এই মনোনয়নের মাধ্যমে বিএনপি সংখ্যালঘু নারী প্রতিনিধিদের রাজনৈতিক অংশগ্রহণ ও ক্ষমতায়নের দিকে গুরুত্বারোপ করেছে, যা দেশের বহুমাত্রিক সমাজ ও রাজনীতিতে সমন্বয় ও সমতার বার্তা বহন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102