শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

ইন্সটিটিউটের নাম থেকে ‘বঙ্গবন্ধু’ বাদ দেওয়ার দাবি জাবিতে

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৭৯ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (বিআইসিএলসি) নাম থেকে ‘বঙ্গবন্ধু’ শব্দ বাদ দিয়ে ‘তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট’ করাসহ তিন দফা দাবি জানিয়ে উপাচার্যের নিকট স্মারকলিপি দিয়েছেন ইনস্টিটিউটির শিক্ষার্থীরা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে সকাল ১০টার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের নিকট তিন দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন তারা।

দাবিগুলো হলো- ‘বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট’ এর নাম পরিবর্তন করে শুধুমাত্র ‘তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট’ ও ইংরেজিতে ‘Institute of Comparative Literature and Culture’ নামকরণ করা, অনতিবিলম্বে ইনস্টিটিউটকে বিসিএস বিষয় কোডে অন্তর্ভুক্ত করা এবং ইনস্টিটিউটের শ্রেণিকক্ষ সংকট দূর করা।

এ বিষয়ে ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সোহান শরীফ বলেন, আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ আছে, কিন্তু তা কোনো ব্যক্তির নামে নয়। আমরা এ বিষয়টির যৌক্তিক সংস্কার চাই। এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বিভাগের পরিচালক ও সকল ব্যাচের শিক্ষার্থীরা গণস্বাক্ষরের মাধ্যমে নাম পরিবর্তনের বিষয়ে একাত্মতা প্রকাশ করেছেন।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘ব্যক্তির নামে কোনো বিভাগ থাকতে পারে না। শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। প্রয়োজনে শিক্ষকদের সঙ্গে আলোচনার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102