শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

রুয়েট শিক্ষার্থীদের দ্রুত উপাচার্য নিয়োগের দাবি

bornomalanews
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৭৭ Time View

ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ন্যায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (রুয়েট) উপাচার্য পদত্যাগ করেন ৷ উপাচার্যের পদত্যাগের পর থেকে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পালন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তারিফ উদ্দিন। জুলাই বিপ্লবের ২ মাস পেরিয়ে গেলেও এখনো নিয়মিত উপাচার্য পায়নি রুয়েট। এতে উপাচার্য শূণ্যতায় ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম।

তাই দ্রুত সময়ের মধ্যে নিয়মিত উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে রুয়েটের শিক্ষার্থীরা। আজ রবিবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে রুয়েটের বিভিন্ন বর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, ভিসি না থাকায় তাদের পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি বাড়ছে সেশনজট। তাই দ্রুত এমন একজন উপাচার্য চান তারা, যিনি জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলেন।মানববন্ধনে রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মাঈন উদ্দিন বলেন, ‘রুয়েটে স্বৈরাচারের দোসরদের মধ্য থেকে ভিসি নিয়োগ দিলে আমরা রুয়েটিয়ানরা তা মেনে নিব না। আমরা রুয়েটের মধ্য থেকে এমন একজনকে ভিসি হিসেবে চাই যিনি ছাত্রবান্ধব হবেন এবং যার সাথে ছাত্রদের মাঝে ব্যারিয়ার থাকবে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102