বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পারমাণবিক শক্তির নতুন অধ্যায়! ২০২৬ সালের ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১১ দিনের বিশাল ছুটি যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্তর্বর্তী সরকার কেজিতে ৪ টাকা কমে মসুর ডাল কিনছে

bornomalanews
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৮ Time View

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে ব্যয় হবে ৯৮ কোটি ২০ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের ক্রয়মূল্য ধরা হয়েছে ৯৮ টাকা ২০ পয়সা। এই মসুর ডাল কিনতে আগের তুলনায় কেজিতে সাড়ে তিন টাকা কম লাগছে। আর আওয়ামী লীগ সরকার সর্বশেষ যে দামে মসুর ডাল কিনেছে, এবার তার তুলনায় কেজিতে চার টাকা কম লাগছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়। কমিটির আহ্বায়ক অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন। এটি অন্তর্বর্তী সরকারের অধীনে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দ্বিতীয় বৈঠক।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দেশীয় প্রতিষ্ঠান সাহারা এন্টারপ্রাইজ থেকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

এই মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৯৮ কোটি ২০ লাখ টাকা। আর প্রতি কেজি মসুর ডালের দাম ধরা হয়েছে ৯৮ টাকা ২০ পয়সা। এর আগে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম বৈঠকে ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়। সে সময় প্রতি কেজি মসুর ডালের মূল্য ধরা হয় ১০১ টাকা ৮৬ পয়সা। এ হিসাবে আগের তুলনায় এবার কেজিতে তিন টাকা ৬৬ পয়স কমে মসুর ডাল কিনতে পারছে সরকার।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে সর্বশেষ মসুর ডাল কেনা হয় ১০২ টাকা ২০ পয়সা কেজি দরে। অর্থাৎ আওয়ামী লীগ সরকার সর্বশেষ যে দামে মসুর ডাল কিনেছে তার তুলনায় এবার মসুর ডাল কিনতে কেজিতে চার টাকা কম পড়ছে।

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমটির বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বৈঠকে সার, এলএনজি ও মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। অতএব অতিপ্রয়োজনীয় জিনিস কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এমএএস/বিএ/জিকেএস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102