বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পারমাণবিক শক্তির নতুন অধ্যায়! ২০২৬ সালের ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১১ দিনের বিশাল ছুটি যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

৫০ কোটি টাকা সরিয়েছে এস আলম প্রশাসক বসার আগেই ইউনিয়ন ব্যাংক থেকে!

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩০০ Time View

ইউনিয়ন ব্যাংক যে পরিমাণ টাকা ঋণ দিয়েছে, তার বেশিরভাগ গেছে এস আলম সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির পকেটে। সেসব টাকা আর ব্যাংকে ফেরত আসেনি।

শেখ হাসিনার সরকার পতনের পর ইউনিয়ন ব্যাংক থেকে ৫০ কোটি টাকার আমানত সরিয়ে নিয়েছেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যরা।

ওই টাকা অন্যদের নামে এবং অন্য ব্যাংকে স্থানান্তরের তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের এক বিশেষ পরিদর্শন প্রতিবেদনে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এস আলম ইউনিয়ন ব্যাংক থেকে টাকা তুলে নেয় ৫ অগাস্টের পর।”

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন বলছে, ইউনিয়ন ব্যাংক থেকে টাকা সরানোর ক্ষেত্রে এস আলম গ্রুপের মূল সহযোগী ছিল ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ বি এম মোকাম্মেল হক চৌধুরী এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারাও জড়িত ছিলেন।

গত ২৭ অগাস্ট এ ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসায় বাংলাদেশ ব্যাংক। তখন থেকেই ব্যাংকের এমডি ও তার সহযোগীরা আত্মগোপনে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102