শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

সবাই ছাত্রলীগ নেতাকর্মী শাস্তি পাওয়া রামেকের ১৫ ইন্টার্নির

bornomalanews
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৫৪ Time View

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শিক্ষার্থীদের ওপর হামলা ও আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে কথিত শান্তি সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৫ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মুচলেকা দিয়ে মাফ পেয়েছেন ৬ জন শিক্ষার্থী।

 

বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এসব সিদ্ধান্ত গ্রহণ করেন। রাজশাহী মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস শিক্ষার্থীদের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭তম বিডিএস ব্যাচের ছাত্র ও রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হাসান অমির দুই বছর ছয় মাস ইন্টার্নশিপ স্থগিত এবং ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও ২৯তম ব্যাচের শাহরিয়ার রহমান সিয়ামের ছয় মাসের জন্য ইন্টার্নশিপ স্থগিত এবং ছাত্রাবাস থেকে বহিষ্কার, ৩০তম ব্যাচের আশিক রেজার এক বছরের ইন্টার্নশিপ স্থগিত এবং ছাত্রাবাস থেকে বহিষ্কার, রাফিউর রহমান সিয়ামের এক বছরের ইন্টার্নশিপ স্থগিত এবং ছাত্রাবাস থেকে বহিষ্কার, সাদমান সাকিব রক্তিমের ছয় মাসের ইন্টার্নশিপ স্থগিত এবং ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।

 

এদিকে ৫৯তম ব্যাচের শুভ কুমার মণ্ডলের দুই বছরের ইন্টার্নশিপ স্থগিত এবং ছাত্রাবাস থেকে বহিষ্কার, জয়দেব কুমার সাহার দুই বছরের জন্যে তার বিএমডিসি রেজিস্ট্রেশন স্থগিত, গৌরব কুমার সাহার বিএমডিসির রেজিস্ট্রেশন স্থগিত, আসিফুজ্জামনের এক বছরের ইন্টার্নশিপ স্থগিত এবং ছাত্রাবাস থেকে বহিষ্কার ও আব্দুল্লাহ আল মামুন বর্ষণের ছয় মাসের ইন্টার্নশিপ স্থগিত করা হয়েছে।

 

অন্যদিকে ৬০তম ব্যাচের নাহিদ হাসানের দুই বছরের ইন্টার্নশিপ স্থগিত এবং ছাত্রাবাস থেকে বহিষ্কার, রাইদা রশিদ ত্বাহার দুই বছরের ইন্টার্নশিপ স্থগিত এবং ছাত্রাবাস থেকে বহিষ্কার, মাহদিন আহমেদ খানের এক বছরের ইন্টার্নশিপ স্থগিত, মিজানুর রহমানের এক বছরের ইন্টার্নশিপ স্থগিত, মুক্তার আলীর ছয় মাস ইন্টার্নশিপ স্থগিত এবং তাদের সবাইকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।

 

এদিকে ২৯তম ব্যাচের সাবিহা আফরিন ছন্দকে তিরস্কার করা হয়েছে। তবে অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা দিয়ে মাফ পেয়েছেন তিনি। এছাড়াও ৫৯তম ব্যাচের ফরিদ উদ্দিন, মুস্তাফিজ আল আমিন, শরিফ হোসেন, সাব্বির হোসেন অভি ও শাহরিয়ার আহসান সাজিদকেও মুচলেকা নিয়ে মাফ করা হয়েছে।

 

রাজশাহী মেডিকেলের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস আরও বলেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে মূলত তাদের এই শাস্তির আওতায় আনা হয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো তদন্ত করে একটি কমিটি। তদন্ত কমিটি তাদেও বিরুদ্ধে সিট বাণিজ্য, র‌্যাগিং, শিক্ষার্থী নির্যাতন ও জুলাইয়ের ছাত্র অভ্যুত্থানের বিরোধিতার অভিযোগ প্রমাণিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102