শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

জাবিতে ছাত্রদলের গ্রাফিতি শহীদদের স্মরণে

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৩৮৬ Time View

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে শহীদ ওয়াসিম, শ্রাবণ গাজী এবং আলিফের গ্রাফিতি এঁকেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের দেয়ালে গ্রাফিতিটি অঙ্কন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর। তিনি বলেন, ‘শহীদ ওয়াসিম, শ্রাবণ গাজী ও আলিফের আত্মত্যাগ আমাদের শোষণের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা জোগায়।তাদের আত্মত্যাগ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদ ওয়াসিম, শ্রাবণ গাজী ও আলিফদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।’

 

গ্রাফিতি অঙ্কনের সময় শহীদ রফিক জব্বার হলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশিদুল ইসলাম রোমান, ছাত্রদল নেতা মোহাম্মদ তরিকুল ইসলাম, মিজানুর রহমান, মেহেদী ইমন, জামিল হোসন আদনান, সৌরভ মৃধা, মির্জা জহিরুল, তানিম হাসান, কাজী রাইসুল, ইমাম হোসেন, আলিফ, বাবু, হিমেল, মুহিবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102