মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বাজে ফিল্ডিংয়ে সিরিজ হার বাংলাদেশের

bornomalanews
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৭৩ Time View

জয়ের জন্য প্রয়োজন ৫ রান। শরিফুল ইসলামের বলে ছক্কা মেরে ম্যাচ শেষ করে দিলেন আজমাতউল্লাহ ওমারজাই। সিরিজ নির্ধারণী ম্যাচ ৫ রানে জিতে ট্রফি নিশ্চিত করল আফগানিস্তান।

বাংলাদেশের করা ২৪৪ রান ১০ বল বাকি থাকতেই টপকে গেছে আফগানরা। বিবর্ণ বোলিং ও বাজে ফিল্ডিংয়ের মহড়ায় লড়াই করার পুঁজি নিয়েও ম্যাচ জিততে পারল না বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে পরপর দুটি সিরিজ জিতল বাংলাদেশ। গত বছর বাংলাদেশে এসে ২-১ ব্যবধানেই সিরিজ জিতেছিল তারা। আর সব মিলিয়ে আফগানদের এটি টানা তৃতীয় সিরিজ জয়।

রান তাড়ায় একপ্রান্ত আগলে রেখে আফগানিস্তানের জয়ের আশা বাঁচিয়ে রাখেন রহমানউল্লাহ গুরবাজ। তাকে একের পর এক সুযোগ দিয়ে কাজ করতে থাকে বাংলাদেশের ফিল্ডার।

একাধিক জীবন পেয়ে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে ওমারজাইয়ের সঙ্গে তিনি গড়েন ১০০ রানের জুটি।

গুরবাজ ফেরার পর মোহাম্মাদ নাবিকে নিয়ে বাকি কাজ সারেন ওমারজাই। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে তারা দুজন ৪৮ বলে যোগ করেন ৫৮ রান। ওমারজাই ৭৭ বলে ৭০ ও নাবি ২৭ বলে ৩৪ রান করেন।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান। অভিষেকে গতির পসরা সাজিয়ে নজর কাড়েন নাহিদ। উইকেট না পেলেও ১০ ওভারে মাত্র ২৪ রান খরচ করেন নাসুম আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৪/৮ (তানজিদ ১৯, সৌম্য ২৪, জাকির ৪, মিরাজ ৬৬, হৃদয় ৭, মাহমুদউল্লাহ ৯৮, জাকের ১, নাসুম ৫, শরিফুল ২*; ফারুকি ৭-০-৪১-০, গাজানফার ৭-০-৪৯-০, ওমারজাই ৭-০-৩৭-৪, নাবি ১০-২-৩৭-১ খারোটে ৯-০-৩৫-০, রাশিদ ১০-০-৪০-১)

আফগানিস্তান: ৪৮.২ ওভারে ২৪৬/৫ (গুরবাজ ১০১, সেদিকউল্লাহ ১৪, রেহমাত ৮, শাহিদি ৬, ওমারজাই ৭০*, নাইব ১, নাবি ৩৪*; শরিফুল ৮.২-০-৬১-০, নাহিদ ১০-১-৪০-২, নাসুম ১০-২-২৪-০, মুস্তাফিজ ৯-০-৫০-২, মিরাজ ১০-০-৫৬-১, সৌম্য ১-০-১২-০)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102