মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত : রাষ্ট্রদূত নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফের ফোনালাপ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর

দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ বেড়ে ২৭ হাজার ১৮৯ কোটি টাকা

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৫৬ Time View

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ১৮৯ কোটি টাকায়, যা মোট বিতরণকৃত ঋণের ৩৫.৩১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ব্যাংকারদের মতে, আর্থিক প্রতিষ্ঠানগুলো বর্তমানে তারল্য সংকটে ভুগছে এবং ব্যাংকগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। নানা অনিয়মের কারণে তাদের ভাবমূর্তি নষ্ট হওয়ায় আমানত পেতে সমস্যা হচ্ছে। এছাড়া, বিভিন্ন লুটেরাগোষ্ঠী খেলাপি ঋণের তথ্য চেপে রাখলেও এখন তা প্রকাশ পাচ্ছে, ফলে খেলাপি ঋণের পরিমাণ ক্রমেই বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে এনবিএফআই খাতের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৬ হাজার ৯৮৭ কোটি টাকা, যা ২০২৪ সালের ডিসেম্বর শেষে ছিল ৭৫ হাজার ৪৫০ কোটি টাকা। মাত্র তিন মাসের ব্যবধানে খাতটিতে নতুন ঋণ বেড়েছে এক হাজার ৫৩৭ কোটি টাকা।

এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে দুই হাজার ৫৯৮ কোটি টাকা। গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৫ হাজার ৮৯ কোটি টাকা, যা বর্তমানে ২৭ হাজার ১৮৯ কোটি টাকায় পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “সব আর্থিক প্রতিষ্ঠান দুর্বল নয়। কিছু প্রতিষ্ঠান ভালো ব্যবসা করছে এবং তাদের ঋণ আদায়ও ভালো হচ্ছে। তবে ৩৫ শতাংশের বেশি ঋণ খেলাপি হওয়া ইতিবাচক নয়। তাই এই খাত পুনর্গঠন করতে হবে।”

নাম প্রকাশে অনিচ্ছুক একটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জানান, “সামগ্রিক অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যে আছে, এ কারণে ঋণ পরিশোধ কমে যাওয়ায় খেলাপি ঋণ বাড়ছে।”

কেন্দ্রীয় ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, “অর্থনৈতিক কার্যক্রমে আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম দেখাতে পারেনি এবং নতুন নতুন পণ্য নিয়ে আসতে পারেনি।”

বর্তমানে দেশের সবচেয়ে খারাপ অবস্থায় থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পিপলস লিজিং, বিআইএফসি, ইন্টারন্যাশনাল লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, সিভিসি ফাইন্যান্স, মেরিডিয়ান ফাইন্যান্স, আইআইডিএফসি, হজ ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স, ন্যাশনাল ফাইন্যান্স, বে লিজিং, উত্তরা ফাইন্যান্স এবং ইউনিয়ন ক্যাপিটাল।

এই পরিস্থিতি দেশের অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে, যা দ্রুত সমাধানের প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102