রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

ব্যাংক হিসাব অবরুদ্ধ এনআরবিসি চেয়ারম্যান তমালসহ ৩ জনের

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৫৩ Time View

তাদের নামে থাকা সব ধরনের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত রাখতে বলেছে বিএফআইইউ।

বেসরকারি এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালসহ তিনজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করতে সব বাণিজ্যিক ব্যাংকে চিঠি দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

অপর দুইজন হলেন ব্যাংকটির সাবেক পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, বর্তমান প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জাফর ইকবাল হাওলাদার।

বৃহস্পতিবার তাদের নামে থাকা সব ধরনের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত রাখতে চিঠি দেয় (বিএফআইইউ)।

এক্ষেত্রে তাদের স্বার্থ স্বংশ্লিষ্ট ও একক মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলেছে বিএফআইউ।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী তাদের এমন নির্দেশনা দিল আর্থিক গোয়েন্দা সংস্থাটি।

ব্যাংকে পাঠানো চিঠিতে বলা হয়, “তাদের স্বার্থ সংশ্লিষ্ট ও একক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সে সকল হিসাবের লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২৩(১)২(খ) ধারায় আওতায় ৩০ (ত্রিশ) দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা প্রদান করা হলো।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102