রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

সরকার বেক্সিমকোর শ্রমিকদের বকেয়া পরিশোধে ঋণ দেবে: শ্রম সচিব

bornomalanews
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৭২ Time View

আন্দোলনে থাকা বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার শ্রম সচিব এএইচএম সফিকুজ্জমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বেতনের দাবিতে দেশের বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের আন্দোলন স্তিমিত হওয়ার মধ্যে গত চারদিন ধরে অক্টোবর মাসের বেতনের জন্য গাজীপুরের চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ডরিন ফ্যাশন লিমিটেডের শ্রমিকরাও।

মঙ্গলবারও জিরানি এলাকায় সকাল ৮টা থেকে ডরিন ফ্যাশন লিমিটেডের এবং চক্রবর্তী এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

বেতন বাকেয়া না থাকলেও কারখানা বন্ধ থাকার প্রতিবাদে রাস্তায় নেমেছেন ডরিন কর্মীরা।

শ্রম সচিব এএইচএম সফিকুজ্জমান বলেন, “বেক্সিমকোর সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিকদের অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ কর্তৃক যৌথভাবে অর্থঋণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

“সাধারণ শ্রমিকদের সব প্রকার আইনশৃংখলা রক্ষার স্বার্থে অনতিবিলম্বে কাজে যোগদানের জন্য এবং আশুলিয়া-চন্দ্রা এলাকার সব কারখানাকে স্বাভাবিক উৎপাদন অব্যাহত রাখার জন্য অনুরোধ জানানো হলো।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102