রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

শেয়ারে ‘ধস’ গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলার পরেই

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৬৮ Time View

প্রতারণার এক মামলায় ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান, বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।

এ মামলায় তার বিরুদ্ধে ২৫ কোটি ডলার ঘুষ লেনদেনের ষড়যন্ত্র এবং বিনিয়োগকারীদের কাছে তথ্য গোপন করে যুক্তরাষ্ট্রের বাজার থেকে অর্থ সংগ্রহের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

এমন রিপোর্ট প্রকাশিত হওয়ার পরেই আদানির কিছু কোম্পানির শেয়ারে দরপতন শুরু হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আদানির গ্রিন এনার্জির শেয়ার ১৮ দশমিক ৭৬ শতাংশ হ্রাস পেয়েছে। আদানি এনার্জি সলুউশনের দরপতন হয়েছে ২০ শতাংশ, আদানি এন্টারপ্রাইজের শেয়ারের হ্রাস হয়েছে ১০ শতাংশ, আদানি পাওয়ারের শেয়ার হ্রাস পেয়েছে ১৩ দশমিক ৯৮ শতাংশ এবং আদানি পোর্টস শেয়ারের দরপতন হয়েছে ১০ শতাংশ।

এর আগে গত বছর নিউইয়র্ক-ভিত্তিক গবেষণা  প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চের এক প্রতিবেদন প্রকাশ হওয়ার পর গৌতম আদানির মালিকানাধীন বিভিন্ন কোম্পানির শেয়ারের মূল্যে ধস নামে।

গৌতম আদানিকে ‘কর্পোরেট জগতের ইতিহাসের সবচেয়ে বড় ধোঁকাবাজ’ আখ্যায়িত করা হয় ওই প্রতিবেদনের জেরে গত বছরের জানুয়ারিতে এক সপ্তাহেই প্রায় ২৫০০ কোটি ডলারের ব্যক্তিগত ধনসম্পদ উধাও হয় আদানির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102