সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

ভারতে বিতর্ক, পাকিস্তানে হিট : দিলজিতের ‘সর্দারজি থ্রি’ ঝড় তুলেছে

bornomalanews
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৯১ Time View

সমালোচনা আর বিতর্ক পেছনে ফেলে আন্তর্জাতিকভাবে ২৭ জুন মুক্তি পেয়েছে দিলজিৎ দোসাঞ্জ অভিনীত আলোচিত ছবি ‘সর্দারজি থ্রি’। ভারতে মুক্তির আগে ছবিটি নিয়ে তীব্র সমালোচনার ঝড় বয়ে গেলেও, পাকিস্তানে বক্স অফিসে ছবিটি দারুণ সাফল্য পেয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছে প্রায় ৫ লাখ মার্কিন ডলার, যা পাকিস্তানে মুক্তিপ্রাপ্ত ভারতীয় বা পাঞ্জাবি ছবির মধ্যে অন্যতম সর্বোচ্চ। পাকিস্তানের বিভিন্ন সিনেমা হলে হাউজফুল শো চলছে ‘সর্দারজি থ্রি’-এর। এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত ছবির নায়ক দিলজিৎ দোসাঞ্জ।

নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন—“২টি সিনেমা হল ইতোমধ্যেই হাউজফুল। দর্শকদের কাছ থেকে খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। সিনেমা হলে যান ও ছবিটি দেখুন।”

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরসহ কয়েকজন পাকিস্তানি শিল্পী ছবিতে অভিনয় করায় ভারতে এর মুক্তি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। পেহেলগাম কাণ্ড এবং চলমান ভারত-পাক উত্তেজনার প্রেক্ষাপটে অনেক ভারতীয় দর্শক পাকিস্তানের শিল্পীদের অংশগ্রহণ মেনে নিতে নারাজ।

এর ফলে দিলজিৎ নিজেও শঙ্কা প্রকাশ করেছিলেন যে ছবিটি ভারতে মুক্তি না পেলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। তবে বিতর্ক ছাপিয়ে ছবিটি সীমান্তের ওপারে এক অনন্য সাফল্য পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102