রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলন: ড. ইউনূস ও শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৮২ Time View

মিসরের রাজধানী কায়রোতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কায়রোতে ডি-৮ (ডেভেলপিং এইট) শীর্ষ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা ও ডি-৮ প্ল্যাটফর্মে উভয় দেশের অংশগ্রহণ আরও কার্যকর করার উপায় নিয়ে আলোচনা করা হয়।

এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) ড. মুহাম্মদ ইউনূস ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিসরের রাজধানী কায়রো পৌঁছান। দুই দিনের এ সফরে তিনি অন্যান্য দেশের নেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

ডি-৮ শীর্ষ সম্মেলনটি ডেভেলপিং এইট দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও দৃঢ় করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102