রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

দেশজুড়ে ভূমিকম্প অনুভূত: রাজধানীসহ সিলেটে কম্পন, উৎপত্তিস্থল মিয়ানমার

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ৩০০ Time View

আজ শুক্রবার সকালে রাজধানী ঢাকা ও উত্তর-পূর্বাঞ্চলের সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর জানিয়েছেন, ভূমিকম্পটি আজ সকাল ১০টা ৩২ মিনিটে অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

রুবায়েত কবীর জানান, ঢাকা থেকে প্রায় ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারের হোমালিন নামক স্থানে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর প্রভাবে রাজধানী ঢাকা, সিলেট ও এর আশপাশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়।

তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি খুব বেশি শক্তিশালী না হওয়ায় ক্ষয়ক্ষতির শঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দেশের ভূমিকম্পপ্রবণ অঞ্চলের দিকে ইঙ্গিত করে বিশেষজ্ঞরা জনগণকে সতর্ক থাকার পাশাপাশি ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102