বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

জয় মেহজাবীন-রাজীবের বিয়েতে যা বললেন

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৯ Time View

দীর্ঘদিনের প্রেমিক আদনান আল রাজীবের সঙ্গেই অবশেষে বিয়ে সারলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গতকাল ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে রবিবার একই ভেন্যুতে গায়েহলুদ হয় তাদের।

বিনোদন অঙ্গনে এই জুটির সম্পর্ক অনেকটা ‘ওপেন সিক্রেট’ থাকলেও এ বিষয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আক্‌দ সম্পন্ন করেন তারা। আর গতকাল সম্পন্ন হলো বিয়ের আনুষ্ঠানিকতা।

এদিকে মেহজাবীন চৌধুরী ও পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব তারকা জুটিকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছে গোটা দেশ। এ জুটির বিয়ের খবরে দারুণ উচ্ছ্বসিত অনুরাগীরা। শুভকামনায় ভাসিয়েছেন সহকর্মী তারকারাও। দুজনকে নিয়ে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। যেখানে জয় উল্লেখ করেছেন, ‘ছবির মতোই হোক এই বন্ধন।’

নিজের পোস্টে জয় লিখেছেন, ‘অভিনন্দন। মেহজাবিন এবং আদনান আল রাজীব। ছবির মতোই হোক এই বন্ধন। মেহজাবিনের মতো দুর্দান্ত সুন্দরী এবং নাম্বার ওয়ান অভিনেত্রীকে বিয়ে করার সাহস এবং সামর্থ্য আদনান আল রাজিব ছাড়া আর কারই বা ছিল।’

২০১২ সালে দুজনের প্রথম সাক্ষাৎ। এরপর প্রেম। তবে প্রকাশ্যে স্বীকার না করলেও গুঞ্জনটা ছিল বহুদিনের। কিছুদিন আগে বিয়ের ঘোষণা দিয়ে অবশেষে বিয়ে সারলেন এ জনপ্রিয় জুটি। দীর্ঘ ১৩ বছরের প্রেম অবশেষে পূর্ণতা পেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102