রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

‘বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে ফেরাতে কাজ করছে সরকার’:খালেদা জিয়ার দেশে ফেরার প্রস্তুতি

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২১৮ Time View

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ চলছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে এই বিষয়ে আবেদন করা হয়েছে। বর্তমানে ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার শেষে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। বিএনপি নেতাদের মতে, তিনি শিগগিরই দেশে ফিরে আসবেন। লন্ডন থেকে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তবে তার চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন। বিএনপি নেতারা আশাবাদী যে, খালেদা জিয়ার দেশে ফেরার মাধ্যমে দলের রাজনৈতিক কর্মকা-ে নতুন উদ্যম সৃষ্টি হবে এবং তিনি আবারও জনগণের মাঝে সক্রিয় ভূমিকা পালন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102