মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত : রাষ্ট্রদূত নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফের ফোনালাপ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের জন্য ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে :প্রেস সচিব জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র! নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চার দলের প্রতি ইসির কঠোর সতর্কতা

রদবদল ইউজিসির বিভিন্ন পদে

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৮ Time View

শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক বিভিন্ন বিভাগে রদবদল আনছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। চলতি সপ্তাহে নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক এস এম এ ফায়েজ যোগদান করার পর আজ আরও কিছু পদে রদবদল আনা হলো।

বৃহস্পতিবার মঞ্জুরি কমিশনের সচিব ড. ফকরুল ইসলামের নির্দেশনায় ১৩টি দপ্তরের কর্মকর্তা পদে রদবদল আনা হয়েছে বলে জানা গেছে। কমিশনের একটি বিশ্বস্ত সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

যাদের পদ পরিবর্তন করা হয়েছে তাদের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রয়াত শিক্ষক কবি হুমায়ুন আজাদের মেয়ে মৌলি আজাদ। তাকে গুরুত্বপূর্ণ শাখা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কম গুরুত্বপূর্ণ শাখা রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগে বদলি করা হয়েছে।

একইভাবে উপ-পরিচালক গোলাম দস্তগীরকে জেনারেল সার্ভিস শাখায় পাঠানো হয়েছে। এই দুজনের বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়ে তদন্তের নামে অভিযুক্তদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়া, বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহারসহ নানা অভিযোগ রয়েছে।

বিশেষ করে মৌলি আজাদের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে বিষোদগার করার অভিযোগ রয়েছে। বিগত সরকারের সময় তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102