শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব প্রত্যাখ্যান, পাল্টা উদ্যোগে ইরান

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২০০ Time View

যুক্তরাষ্ট্রের সর্বশেষ পারমাণবিক প্রস্তাবকে গ্রহণযোগ্য মনে করছে না ইরান। দেশটি শিগগিরই ওমানের মাধ্যমে একটি পাল্টা প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে নতুন করে পারমাণবিক আলোচনা কবে শুরু হতে পারে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের দাবি বাস্তবে প্রতিফলিত হচ্ছে না। বরং নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ওয়াশিংটনের দ্বিমুখী আচরণে সন্দেহ আরও বেড়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা (IAEA) যদি ইরানের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে তেহরান সহযোগিতা কমিয়ে কঠোর প্রতিক্রিয়া দেখাবে। বাঘাই আরও বলেন, ইরান শুরু থেকেই আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সংলাপ ও সহযোগিতার নীতিতে অটল রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে, আইএইএ এখন যুক্তরাষ্ট্র ও তিনটি ইউরোপীয় দেশের রাজনৈতিক চাপে পড়েছে। সংস্থাটির তৈরি তথাকথিত পূর্ণাঙ্গ প্রতিবেদনকে সামনে রেখে ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাসের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। এই প্রতিবেদনের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের ওপর নতুন চাপ সৃষ্টি করতে চাইছে বলেও দাবি করেন মুখপাত্র। এদিকে ইরানের রেভ্যুলুশনারি গার্ডের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যেই ইরান যুক্তরাষ্ট্রকে একটি লিখিত পাল্টা প্রস্তাব পাঠাবে। এতে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রাখার অবস্থান স্পষ্ট করা হবে। পাশাপাশি, কার্যকর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হবে। এ বিষয়ে অবহিত একটি সূত্র জানিয়েছে, ইরান তাদের জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও পরোক্ষ আলোচনায় অংশ নিতে প্রস্তুত থাকবে। বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক ও পারমাণবিক আলোচনার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি অবস্থান ও কঠোর বক্তব্যে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102