মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলা: তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে দীপ জুরি বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের জানুয়ারির প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গিত! প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আজ প্রেস ব্রিফিং, তুলে ধরা হবে ভাষণের তাৎপর্য! তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সহযোগিতা জোরদারে গুরুত্ব বিশ্বশান্তিতে জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সমর্থন: প্রধানমন্ত্রী তারেক রহমান লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যা মিটলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী

দেশে স্বর্ণের দামে আবারও রেকর্ড বৃদ্ধি দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৬ Time View

সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক লাফে বেড়েছে ৩ হাজার ৬৬৩ টাকা। নতুন দামে ভরিপ্রতি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা, যা এ পর্যন্ত সর্বোচ্চ। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়। আগামীকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। সংশোধিত দামে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকা। বাজুস জানিয়েছে, নতুন মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। এর আগে গত ২২ সেপ্টেম্বর বাজুস দাম সমন্বয় করে ২২ ক্যারেটের এক ভরির স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা। তখনই দেশে সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিল স্বর্ণ। মাত্র একদিনের ব্যবধানে আবারও সেই রেকর্ড ভাঙল। এভাবে ধারাবাহিকভাবে বাড়তে থাকা দামের কারণে সাধারণ ক্রেতারা ক্রমশই স্বর্ণের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102