রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ Time View

যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, তাঁর বিরুদ্ধে ‘ভ্রমণরোধ’ থাকায় তিনি দেশত্যাগ করতে পারেননি। এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর বোন তাজউদ্দীন আহমদের কন্যা মাহজাবিন আহমদ মিমি। তিনি বলেন, সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে। ঘটনাটি সম্ভবত বুধবার ঘটেছে বলে জানান তিনি, তবে কেন আটকানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান। সোহেল তাজ আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮ সালেও পুনর্নির্বাচিত হয়ে ২০০৯ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। একই বছরের মে মাসে ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। এরপর ২০১২ সালে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পর তিনি একাধিকবার অভিযোগ করেছিলেন যে, তাঁর পথে নানা ধরনের বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তাঁর সিদ্ধান্তকে উপেক্ষা করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে তিনি রাজনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন জীবনযাপন করছেন। বিমানবন্দরে তাঁর বিদেশযাত্রায় বাধা দেওয়ার ঘটনা নতুন করে আলোচনায় এনেছে প্রাক্তন এই প্রতিমন্ত্রীকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102