সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

থালাপতি বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি, চেন্নাইয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ Time View

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের বাড়ি ঘিরে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে চেন্নাই পুলিশ। তামিলনাডুর নীলাঙ্কারাই এলাকায় অবস্থিত বিজয়ের বাসভবনের চারপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। পাশাপাশি, সাদা পোশাকের কর্মকর্তাদেরও সেখানে টহল দিতে দেখা গেছে। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে প্রকাশ, বৃহস্পতিবার সকালে চেন্নাই পুলিশের কাছে একটি অজ্ঞাত ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, ভবিষ্যতে বিজয় যদি কোনো জনসভা করেন, তবে তার বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হবে। এমন হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গেই চেন্নাই পুলিশ তৎপর হয়ে ওঠে। দ্রুত একটি পুলিশি দল বিজয়ের বাসায় পৌঁছে যায় এবং শুরু হয় তল্লাশি অভিযান। যদিও শেষ পর্যন্ত বাড়ি বা আশপাশে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, হুমকিদাতা কন্যাকুমারী অঞ্চল থেকে ফোন করেছিলেন। ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ফোন নম্বর ট্র্যাক করে হুমকিদাতাকে শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, এটি হয়তো কোনো প্র্যাঙ্ক কল বা ভুয়া হুমকি হতে পারে। তবে নিরাপত্তার স্বার্থে বিজয়ের বাড়ির চারপাশে বাড়ানো হয়েছে নজরদারি। এই ঘটনায় বিজয় এবং তার পরিবার আপাতত নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102