মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশে আফগানিস্তানে তাদের অভিযান অব্যাহত রয়েছে

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৮ Time View

পাকিস্তান আফগানিস্তানে অভিযান চালিয়ে বহু তালেবান সদস্য নিহতের দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশে আফগানিস্তানে তাদের অভিযান অব্যাহত রয়েছে। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শুক্রবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে জানান, আফগানিস্তানের ২২টি স্থানে পাকিস্তানি সেনাবাহিনী আঘাত হানে। জেনারেল আহমেদ শরীফ দাবি করেন, সংঘর্ষে কমপক্ষে ১২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। একই সঙ্গে ২৭৪ জন আফগান তালেবান সদস্য ও জঙ্গি নিহত এবং ৪ শতাধিক আহত হয়েছে। অভিযানে ৭৩টি চৌকি ধ্বংস এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এছাড়া আফগান বাহিনীর অন্তত ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান ও কামান ধ্বংস হয়েছে বলে প্রাথমিক হিসাব প্রকাশ করা হয়। তবে এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, যা পরিস্থিতির স্বচ্ছতা এবং সত্যতা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102