সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে র‌্যাংকিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেবে সরকার: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬৬ Time View

দেশের স্কুল ও কলেজগুলোর মানোন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য র‌্যাংকিং ব্যবস্থা চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বৃহস্পতিবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান। মন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ, পরিচালনা ব্যবস্থা এবং ফলাফলের মতো সুনির্দিষ্ট সূচকের ভিত্তিতে র‌্যাংকিং নির্ধারণ করা হবে, যা শিক্ষার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। পাশাপাশি, তিনি আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন। ড. মিলন আরও স্মরণ করিয়ে দেন, জিয়াউর রহমান স্বল্প সময়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে শিক্ষকদের জন্য ৫০ শতাংশ বেতন প্রবর্তন করেন এবং একই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে অডিট ব্যবস্থার সূচনা করেন। এই পদক্ষেপগুলো শিক্ষা প্রশাসনে শৃঙ্খলা ও জবাবদিহিতার ভিত্তি গড়ে তুলেছিল বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102