শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে!

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৮১ Time View

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, যুদ্ধকালীন এই পরিস্থিতির কারণে গত সাত দিনে ঢাকা থেকে মোট ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে শুক্রবার (৬ মার্চ) মাত্র একদিনে ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। ফেব্রুয়ারি ২৮ থেকে মার্চ ৫ তারিখ পর্যন্ত দৈনিক ফ্লাইট বাতিলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে; ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল হয়। শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েতের ৪টি, জাজিরা এয়ারলাইন্সের ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ৬টি, কাতার এয়ারওয়েজের ৪টি, ফ্লাই দুবাইয়ের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৫টি, গালফ এয়ারের ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি এবং এমিরেটস এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট। এই পরিস্থিতি যাত্রী ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই প্রভাব ফেলেছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের ফ্লাইট বাতিলের ঘটনা চলতে পারে বলে বিমান কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102