মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

রাফাত মজুমদার রিংকু আদালতে

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৪ Time View

কলেজশিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে আদালতে তোলা হয়েছে। গুলশান থানায় হওয়া একটি হত্যা মামলায় সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ জুলাই বিকেলে প্রগতি সরণিতে শিক্ষার্থীদের মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীর হামলা ও গুলিতে গুলশান ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. নাইমুর রহমানসহ অনেকে আহত হন। তাদের বাড্ডার এএমজেড হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাইমুর। এ ঘটনায় পরে শেখ হাসিনাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন নাইমুরের বাবা খলিলুর রহমান।

এই মামলার এজহারে রিংকুর নাম না থাকলেও পুলিশের আবেদনের প্রেক্ষিতে মামলাটিতে তাকে গ্রেফতার দেখানো হয়। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশান থানা থেকে তাকে ঢাকার সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয়।

এই নির্মাতার আটকের খবরে ভোর থেকেই থানা প্রাঙ্গনে জড়ো হন নাটক সংশ্লিষ্টরা। ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, জানার চেষ্টা করেন তারা।

নির্মাতাদের কেউ কেউ জানান, বেশ আগেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন রিংকু। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে জানা যায়। তবে কারও জন্য ক্ষতিকারক ছিলেন না তিনি।

‘ট্রান্সজেন্ডার’ ইস্যু নিয়ে সম্প্রতি নাটক ‘রূপান্তর’ নির্মাণ করে বিতর্কিত হলেও পরে ক্ষমা চেয়েছিলেন এই নির্মাতা।

/এএম/এমএন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102