বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পারমাণবিক শক্তির নতুন অধ্যায়! ২০২৬ সালের ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১১ দিনের বিশাল ছুটি যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

শেখ হাসিনা-কাদেরের বিরুদ্ধে মামলা শিক্ষার্থী তাহির হত্যায় রংপুরে

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৮ Time View

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আব্দুল্লাহ আল তাহির (২৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আরও একটি হত্যা মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

নিহত আব্দুল্লাহ আল তাহির রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি ঢাকার বাংলাদেশ ইন্সটিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকসের অষ্টম পর্বের ছাত্র ছিলেন।

তাহির হত্যা মামলার অন্য আসামিরা হলেন- সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান, মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের আহবায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়ার রহমান সফি, সাবেক এমপি ডিউক চৌধুরী, নাছিমা জামান ববি, রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর রফিকুল আলম, জাহাঙ্গীর আলম তোতা, হারুন অর রশিদ, সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ইদ্রিস আলী, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ অন্যরা। এছাড়াও অজ্ঞাত ১০০-১৫০ সদস্যকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে এ মামলা দায়ের করেন তাহিরের মা শিরিন বেগম। আদালত মামলাটি গ্রহণ করেছে বলে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শাহ মো. মেজবাহুল মান্নান।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে বের হয়। মিছিলটি সিটি করপোরেশনের দিকে এলে বিপরীত দিক থেকে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠিসোটা দিয়ে হামলাসহ মিছিলের দিকে তাক করে গুলি করে। এ সময় তাহির গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এর আগে গত ১৮ আগস্ট রংপুর কোতোয়ালি মেট্রো থানার কগনিজেন্স আদালতে তাহিরের বাবা আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানকসহ ৪০ জনের নামে এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102