রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

সঙ্গী কলকাতার ইধিকা পাল,একমাস মুম্বাই থাকবেন শাকিব খান

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩৩৪ Time View

একের পর এক ছবির কাজ রয়েছে শাকিব খানের হাতে। চলতি বছরই তাঁর ছবি তুফান সাফল্য পেয়েছেন বাংলাদেশের বক্স অফিসে। এই মুহূর্তে অপেক্ষা তাঁর আসন্ন ছবি ‘দরদ’ মুক্তির। এর মধ্যেই অশুরু করে দিলেন পরবর্তী ছবি ‘বরবাদ’-এর শুটিং। সেই কারণে মঙ্গলবারই মুম্বাইয়ে  উড়াল দিলেন এই অভিনেতা।

আগামী ২৪ অক্টোবর থেকে সেখানেই শুরু হবে  শাকিব খানের অংশের শুটিং। ছবিটির শুটিংর জন্য  আগামী এক মাস মুম্বাইতেই থাকতে হবে এই অভিনেতাকে। বুধবার থেকে শুটিং শুরু করবেন ইধিকা পাল। ‘প্রিয়তমা’র সাফল্যের পর ফের শাকিবের বিপরীতে সুযোগ পেয়েছেন তিনি।

২০২৩ সালে ছোট পর্দা থেকে বড় পর্দায় উত্তরণ ইধিকার। প্রথম ছবির নায়ক বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ছবির নাম ‘প্রিয়তমা’।  বক্স অফিসে ভাল ব্যবসা করে এই ছবি। তার পর থেকে টলিউডের ছবিতেও ব্যস্তত বেড়েছে তার। ‘প্রিয়তমা’ পর অবশ্য ঢাকার নায়ক শরিফুল রাজের বিপরীতে কবি নামের আরও একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। এবার দ্বিতীয়বার হচ্ছেন শাকিবের নায়িকা।

বরবাদ ছবিটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। এ প্রসঙ্গে পরিচালক বলেন, “বাংলার দর্শক এর আগে অনেক অ্যাকশন ছবি দেখেছেন। কিন্তু এই ধরনের অ্যাকশন দেখেননি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তাঁরা কিছুতে না করেননি। শিল্পী থেকে শুরু করে অনেক বিষয়ে চমক রয়েছে। আমাদের বিশ্বাস, দর্শকরা হতাশ হবে না।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102