বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও ৫ উইকেটে জিতেছে চারিথ আসালাঙ্কার দল।

bornomalanews
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩০৪ Time View

চমৎকার বোলিংয়ে সুর বেঁধে দিলেন মাহিশ থিকশানা ও আসিথা ফার্নান্দো। পরে বল হাতে আলো ছড়ালেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ব্যাটিং ধসে পড়া ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ডগড়া জুটিতে লড়ার মতো পুঁজি এনে দিলেন শেরফেইন রাদারফোর্ড ও গুডাকেশ মোটি। তাতে অবশ্য লাভ হলো না। চারিথ আসালাঙ্কার ফিফটি ও বাকিদের টুকটাক অবদানে অনায়াস জয় তুলে নিল শ্রীলঙ্কা।

পাল্লেকেলেতে বুধবার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের জয় ৫ উইকেটে। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করল তারা। প্রথম ওয়ানডেও ৫ উইকেটে জিতেছিল স্বাগতিকরা।

এর আগে তিন টি-টোয়েন্টির সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা।

বৃষ্টির বাধায় ৪৪ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ক্যারিবিয়ানদের ১৮৯ রানে গুটিয়ে দেয় শ্রীলঙ্কা। প্রতিপক্ষের সেই রান তারা পেরিয়ে যায় ৩৪ বল বাকি থাকতে।

ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেট ভাগ করে নেন শ্রীলঙ্কার তিন বোলার। সর্বোচ্চ চার শিকার ধরেন লেগ স্পিনার হাসারাঙ্গা। তিনটি করে প্রাপ্তি থিকশানা ও আসিথার।

৫৮ রানে ৮ উইকেট হারিয়ে কাঁপতে থাকা ওয়েস্ট ইন্ডিজকে টানেন রাদারফোর্ড ও মোটি। নবম উইকেটে ১১৫ বলে ১১৯ রানের রেকর্ড জুটি গড়েন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102