রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বাংলাদেশের জন্য এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার

bornomalanews
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ০ Time View

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে জ্বালানি উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে কাতার তার এলএনজি রপ্তানিতে ‘ফোর্স ম্যাজেউর’ বা অনিবার্য পরিস্থিতিজনিত কারণে চুক্তি পালনে অক্ষমতার ঘোষণা দিয়েছে। এর ফলে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, কাতার সম্ভবত সম্প্রতি প্রথম এলএনজি চালানটি জাহাজে তুলে পাঠিয়েছে, যার গন্তব্য হিসেবে ধরা হচ্ছে বাংলাদেশ। তবে এই চালান সফলভাবে গন্তব্যে পৌঁছানো বেশাংশটাই নির্ভর করছে পারস্য উপসাগরের ‘হরমুজ প্রণালী’য় চলমান সংঘাতের পরিস্থিতির উপর। বর্তমানে এই গুরুত্বপূর্ণ জলপথটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রায় বন্ধ রয়েছে, যা এলএনজি সরবরাহে বৈশ্বিক সংকট সৃষ্টি করছে। হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম, কারণ বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথে চলে। এই সংকটের কারণে কাতার এনার্জি গত ২ মার্চ বাংলাদেশে তাদের চুক্তির ১৭ নম্বর ধারার আওতায় ‘সম্ভাব্য ফোর্স ম্যাজেউর’ নোটিশ প্রদান করে, যেখানে অঞ্চলটির সাম্প্রতিক সংঘাতকে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়। কাতারএনার্জির পক্ষ থেকে জাহাজে পুনরায় জ্বালানি পণ্য বোঝাই বা গন্তব্য সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। চলমান সংঘাত ও জলপথের বন্ধ থাকা পরিস্থিতিতে এই এলএনজি চালান মাঝপথে ভাসমান গুদাম হিসেবেও অবস্থান করতে পারে। মধ্যপ্রাচ্যের এই সংকট বিশ্ব জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102