বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পারমাণবিক শক্তির নতুন অধ্যায়! ২০২৬ সালের ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১১ দিনের বিশাল ছুটি যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

সারাহ কুক ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন

bornomalanews
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৭ Time View

শারীরিকভাবে অসুস্থ বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার বাসায় ফিরোজায় গিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। এর মধ্য দিয়ে সাত বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে দেখা করলেন কোনো বিদেশি কূটনীতিক।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ অস্থায়ী জামিন পান খালেদা জিয়া। জামিন পেলেও ফিরোজায় তিনি ‘একপ্রকার কারাবন্দী’ ছিলেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্থায়ী মুক্তি পান খালেদা জিয়া। এরপর বিদেশি কোনো কূটনীতিকের সাথে এটাই তার প্রথম সাক্ষাৎ। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় খালেদা জিয়া ও সারাহ কুকের বৈঠক শুরু হয়।

বিএনপির পক্ষ থেকে এ নিয়ে জানানো হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতেই এসেছিলেন সারাহ কুক। দেশের বর্তমান পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাক্ষাতের সময় ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদার এবং দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

/এমএন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102