মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

যা বললেন ঋতুপর্ণা সাফ জয়ের পর ট্রফি হাতে

bornomalanews
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৩১৯ Time View

ছাদখোলা বাসে এবারও সংবর্ধনা পাবেন নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ী বাংলাদেশের মেয়েরা।

আজ ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আগেই মেয়েরা বলেছিল, চ্যাম্পিয়ন হলে এবারও ছাদখোলা বাসে সংবর্ধনা পেতে চায় তারা।

কাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ট্রফি নিয়ে ফেরার কথা সাবিনা-তহুরাদের।

ম্যাচশেষে বাফুফে নতুন সভাপতি তাবিথ আউয়াল চেষ্টার কথা শুনিয়েছেন। ঘণ্টাখানেক যেতে না যেতেই বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব নিশ্চিত করেছেন, ছাদখোলা বাসে করে শহর প্রদক্ষিণ করবেন মেয়েরা। আগামীকাল দুপুরের আগেই বিআরটিসির একটি বাস ব্যান্ডিং করা হবে।

নতুন সভাপতি হয়ে বাফুফেতে এসেছেন তাবিথ আউয়াল। তিনি দক্ষিণ কোরিয়াতে এএফসির অনুষ্ঠানে আছেন। তবে তাবিথ তার ভেরিফায়েড ফেসবুক পেজে মেয়েদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!!’

তিনি আরও লিখেছেন, ‘নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী ফুটবল দল। পুরো দেশের মানুষ আজ আমাদের নারী ফুটবলারদের নিয়ে গর্বিত, আমরা আনন্দিত। নতুন বাংলাদেশের যাত্রায় এই জয় আমাদের আরও ঐক্যবদ্ধ করবে, যে কোনও প্রতিকূলতা জয়ে এই নারী চ্যাম্পিয়নরা আমাদের অনুপ্রাণিত করবে।’

গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর মেয়েরা ছাদখোলা বাসে সংবর্ধনা পান সাবিনারা। এই ম্যাচের আগেও সেই ছাদখোলা বাসের কথা মনে করিয়ে দিয়েছিলেন সানজিদা। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুভূতি শেয়ার করে এই উইঙ্গার লিখেছেন, ‘দেশের সংস্কার ও নতুন জাগ্রত কর্মকাণ্ডকে প্রেরণা দিতে আমাদের ভালো করাটা গুরুত্বপূর্ণ। ট্রফি ধরে রাখার মিশন এবং দেশবাসীকে আরেকবার উদযাপনের উপলক্ষ এনে দিতে আমরা এটি জিততে চাই। আর সেটি আমরা করে দেখাব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102