মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

কে এগিয়ে ট্রাম্প নাকি কমলা সর্বশেষ জরিপে?

bornomalanews
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩০৩ Time View

আর মাত্র দুদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সারাবিশ্বই এই নির্বাচনের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে জল্পনার শেষ নেই। এবারের নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে তীব্র লড়াই হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিকে আইওয়া অঙ্গরাজ্যের একটি জরিপে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা হ্যারিস। সর্বশেষ ওই জরিপের ফলাফল থেকে জানা যাচ্ছে বেশিরভাগ নারী ভোটারই কমলার প্রতি সমর্থন জানিয়েছেন। অথচ ওই অঙ্গরাজ্যে ২০১৬ এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সহজেই জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এবারের পরিস্থিতি অনেকটাই ভিন্ন বলা যায়।

শনিবার আইওয়ার ডেজ মইনেস রেজিস্ট্রার/মিডিয়াকমের জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। সেখানে ৮০৮ জন ভোটার অংশ নেন। গত মাসের ২৮ থেকে ৩১ তারিখের মধ্যে এই জরিপ চালানো হয়। জরিপের ফলাফল বলছে, কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন ৪৭ শতাংশ মানুষ এবং ট্রাম্প ৪৪ শতাংশ সমর্থন পেয়েছেন।

এর আগে সেপ্টেম্বরের জরিপে ট্রাম্প ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন। তবে এসব জরিপের ফলাফল একেবারেই ত্রুটিমুক্ত নয় এবং এটার ওপর নির্বাচনের ফলাফলও নির্ভর করছে না। নির্বাচনের আগের প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ে এ ধরনের জরিপ করা হয়। এর আগে গত সেপ্টেম্বরে ওই অঙ্গরাজ্যের এক জনমত জরিপে ৪ পয়েন্টে এগিয়ে ছিলেন ট্রাম্প।

ওই জরিপে দেখা গেছে, নারীরা বিশেষ করে বয়স্ক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ নারীদের ভোট কমলার দিকে গেছে। ২০১৬ সালে আইওয়ায় ৯ শতাংশের বেশি পয়েন্টে এবং ২০২০ সালে ৮ পয়েন্টে জিতেছিলেন ট্রাম্প।

এদিকে অন্য একটি জরিপে কমলার চেয়ে ট্রাম্প এগিয়ে। গত ১ ও ২ নভেম্বর পরিচালিত এমারসন কলেজ পোলিং/রিয়ালক্লিয়ারডিফেন্সের ওই জরিপে কমলার চেয়ে ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ট্রাম্প।এই জরিপের তথ্য অনুযায়ী, পুরুষ এবং স্বনির্ভর ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি জোরালো সমর্থন রয়েছে। তবে ৩০ বছরের কম বয়সী ভোটাররা কমলাকে সমর্থন জানিয়েছেন। শেষ পর্যন্ত নির্বাচনে বিজয়ের হাসি কে হাসবেন তাই এখন দেখার অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102